আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

আটলান্টিক সিটি প্রতিনিধি : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সময় ১৫ আগষ্ট, মঙ্গলবার সন্ধ্যায় সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, ওয়াল্টার জনসন, টরেস মেফিল্ড, কাশওয়ান ম্যাকিনলে, হলিশা ব্রিজারস, মোঃ এ সিদ্দিক উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন।

এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বরাও পর্ষদ সভায় বক্তব্য রাখেন।
সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পর্ষদ সভায় নিউ জার্সি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code