ইস্যু না থাকলেও অভিযোগ করা বিএনপির মূখ্য উদ্দেশ্য – মাহবুব উল আলম হানিফ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

কুষ্টিয়া :
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি এবং বিএনপি সংলগ্ন দলগুলো এখন স্ব-বিরোধী অভিযোগ করছেন। কোন ইস্যু থাক বা না থাক সরকারের বিরুদ্ধে অভিযোগ করায় এখন তাদের রাজনৈতিক মূখ্য উদ্দেশ্য হয়ে দাড়িয়েছে। এরা দেশ নিয়েও ভাবেনা, জনগন নিয়েও ভাবেনা। সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জনগনের কাছে আস্থা ফিরে পাওয়া যাবে না। তারা প্রতিদিন কথা বলছেন, মিডিয়ায় প্রকাশ হচ্ছে তারপরেও বলছেন স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না। এইসব অভিযোগ একদম স্ব-বিরোধী আর মিথ্যাচার ছাড়া কিছুই না।
হানিফ বলেন, সরকারের বিরুদ্ধাচারণ করায় একজন রাজনৈতিক ব্যাক্তির কর্ম হওয়া উচিত না। বিএনপি’র উচিত এখান থেকে সরে এসে জনগনের জন্য কথা বলা। ভুলত্রুটির পাশাপাশি সরকারের উন্নয়ন অগ্রগতিও নিয়ে তাদের কথা বলা উচিত। বিরুদ্ধাচারনের নামে এইসব মিথ্যাচার দেশের ভাবমূর্তি নষ্ট করে।
আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে ‘নারীর প্রতি সহিংসতা রোধে যুব সমাজ ও সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান-এর সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী বিশ^বিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মাহাববুল আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন, সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক অজয় সুরেকা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের কয়েকশ’ নারী ও সূধীজনরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code