বসুন্ধরাকে বিদায় করে ১৪ বছর পর ফাইনালে মোহামেডান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংস নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ঐতিহ্যের প্রতি সুবিচার করতে পারেনি বহু বছর ধরে। এবার চমক দেখালো দলটি। মঙ্গলবার ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরাকে ২-১ গোলে হারিয়েছে তারা। ১৪ বছর পর ফাইনালে মোহামেডান।

সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদের ছোঁয়ায় বদলে গেছে মোহামেডান। তারই প্রতিফলন দেখা গেলো এবারের ফেডারেশন কাপে। ২০০৯ সালে শেষবার ফাইনালে উঠেছিল এবং হয়েছিল চ্যাম্পিয়ন। এবার ১১তম ট্রফি ঘরে তোলার হাতছানি তাদের সামনে। প্রতিপক্ষ চূড়ান্ত হবে ১৬ মে আবাহনী ও শেখ রাসেল ক্রীড়াচক্রের দ্বিতীয় সেমিফাইনাল শেষে। ৩০ মে কুমিল্লায় হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ২০২০ ও ২০২১ সালের চ্যাম্পিয়ন বসুন্ধরা দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দলের বিপক্ষে ২৩ মে গোপালগঞ্জে খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

Manual6 Ad Code

সাদা-কালো জার্সিধারীদের হয়ে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল ও মালিয়ান স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। বসুন্ধরার ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন একটি গোল শোধ দেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code