মানুষের মধ্যে বিবর্তন শুরু হয়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মানুষের মধ্যে ক্ষুদ্র আকারে বিবর্তন শুরু হয়েছে। নতুন এক গবেষণার পর অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন তথ্য জানিয়েছেন। তারা বলছেন, ইদানীং জন্ম নেয়া শিশুদের আক্কেল দাঁত উঠছে না। অনেকে অতিরিক্ত হাড় নিয়ে জন্ম নিচ্ছে। এছাড়া অনেক মানুষের হাতেই অতিরিক্ত ধমনি পাওয়া যাচ্ছে, যা এক সময় বিরল ছিল। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

অ্যাডিলেডের ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির গবেষক ড. তেঘান লুকাস জানান, স্বল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণে মানুষের চেহারার আকৃতিও ছোট হওয়া শুরু করেছে। ছোট চোয়ালের কারণে দাঁতের জন্য মাড়িতে স্থানের অভাব দেখা দিয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, এটা এমন সময় ঘটছে যখন আমরা আগুনের ব্যবহার শিখেছি এবং আরও বেশি খাদ্য প্রক্রিয়াজাত করছি। মাড়িতে জায়গার অভাবে অনেক মানুষের জন্মের পর আক্কেল দাঁত উঠছে না।

Manual3 Ad Code

গবেষক দল আরও জানিয়েছেন, ছোট মুখ ছাড়াও জন্মের সময় হাত ও পায়ে অতিরিক্ত হাড় নিয়ে জন্ম নেয়া মানুষের সংখ্যা বাড়ছে কিংবা তাদের পায়ের পাতায় দুই বা ততোধিক হাড়ের মধ্যে অস্বাভাবিক সংযোগ দেখা যাচ্ছে।

Manual7 Ad Code

ড. লুকাসের সঙ্গে ম্যাসিয়েজ হেনবার্গ ও জালিয়া কুমারাতিলকে পরিচালিত যৌথ গবেষণায় আরও বলা হয়েছে, ১৯ শতকের শেষ থেকে মানুষের মধ্যম শিরার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটছে।

Manual1 Ad Code

ড. লুকাস বলেন, ১৮ শতক থেকে অঙ্গ ব্যবচ্ছেদ বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্কদের মধ্যে এ শিরার প্রসারণ নিয়ে গবেষণা করছেন এবং আমাদের গবেষণায় দেখা গেছে এটি সত্যিকারার্থে প্রসারিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code