কোটা সংস্কারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাঁধায় শিক্ষার্থীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় পদ্মা সেতু উত্তর থানার ওসিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এবং দোহার থানার পদ্মা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল ১১টা ৩৫ মিনিটে মাওয়া চৌরাস্তা থেকে বালিগাঁও ছাত্র জনতার ব্যানারে একটি মিছিল নিয়ে পদ্মা সেতু টোলা প্লাজা সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতু উত্তর থানার সামনে সড়কের উপর অবস্থান করেন লৌহজং উপজেলায় বসবাসরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর (সার্কেল) তোফায়েল হোসেন সরকারের নেতৃত্বে এক দল পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা দাবি করেন-যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক থেকে নড়বেন না। একপর্যায়ে কিছু শিক্ষার্থী নামধারী যুবক পদ্মা সেতু টোল প্লাজার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সাথে শিক্ষার্থী ধস্তাধস্তি হয়। তখন পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শুরু করেন। সে সাথে প্রায় ৬ রাউন্ড টিআরসেলও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, এএসআই আনিচুর রহমান, নারী কনস্টেবল লতা আক্তার, শিক্ষার্থী বিল্লাল হোসেন, রিমু আক্তার রাজন, পনিরসহ ১০ জন আহত হয়েছে।

Manual3 Ad Code

এসময় দোহার থানার পদ্মা সরকারী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী বিল্লাল হোসেন নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়। সে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রেরবাড়ি এলকার মান্নান হোসেন মৃধার পুত্র। উত্তেজিত শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম দিকের জানালার গ্লাস ভেংগে ফেলে।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে মহা সড়ক ছেরে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তবে তারা আমাদের কথা না শুনে উশৃখল আচরণ করে যখন টোল প্লাজার দিকে যেতে চায় আমরা তখন নিরাপত্তার স্বার্থে তাদের বাধা দেই। তখন তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করে এবং ইটপাটকেল মারতে শুরু করে। এতে আমি সহ আমার কয়েক জন পুলিশ সদস্য আহত হয়। এ সময় তারা আমাদের বাধা উপক্ষা করলে তখন পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

Manual1 Ad Code

সুত্র: এফএনএস ডটকম

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code