৬ বছরের মধ্যে ব্রিটিশ পাউন্ডের সর্বোচ্চ দর পতন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দিন যত যাচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে শঙ্কা তত বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই আগস্টে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর কমেছে চার দশমিক ছয় শতাংশ, যা মাসিকভিত্তিতে ২০১৬ সালের পর সর্বোচ্চ। ২০১৬ সালের অক্টোবরে ডলারের বিপরীতে বড় পতন দেখেছিল ব্রিটিশ মুদ্রাটি। বর্তমানে এক পাউন্ডের বিপরীতে মার্কিন এক দশমিক ১৬ ডলার পাওয়া যায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্লেষকরা জানিয়েছে, অর্থনৈতিক স্থবিরতার কারণে মুদ্রার পতন হয়েছে। মূলত দেশটির ব্যবসায়ী ও ভোক্তারা ব্যাপক মূল্যবৃদ্ধির সম্মুখীন। জ্বালানির মূল্য বাড়ায় সব কিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code