সম্পর্ক উন্নয়নে এবার চীন যাচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই এবার বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। চারদিনের সফরে ৬ জুলাই চীন পৌঁছাবেন ইয়েলেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। একদিন পর সোমবার সকালে চীনের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েলেন দুই দেশের সম্পর্ক এবং উদ্বেগের ক্ষেত্রগুলো সম্পর্কে সরাসরি আলোচনার পাশাপাশি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

Manual3 Ad Code

এর আগে চীন সফর করেন বাইডেন প্রশাসনের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জুনে বেইজিং সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, নেতৃস্থানীয় কূটনীতিক ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং-এর সঙ্গে দেখা করেছিলেন। এর কয়েক সপ্তাহ পরই চীন ছুটছেন মার্কিন অর্থমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code