

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান থেকে আরও গ্যাস নেবে প্রতিবেশী ইরাক। ইরাকি বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল-এবাদি নিজ দেশের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে তার দেশের আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার সংবাদমাধ্যম মিডল ইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন আহমাদ আল-এবাদি। তিনি বলেন, তার দেশ ইরান থেকে গ্যাস আমদানি বাড়িয়ে সাড়ে চার কোটি ঘনমিটারে উন্নীত করবে।