কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সিসিক কাউন্সিলর তারেক উদ্দিন তাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: লন্ডন থেকে মির্জা আবুল কাসেম-২রা জুন ২০২৪ রবিবার সন্ধ্যায় লন্ডনের ব্রিকলেনে যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর তারেক উদ্দিন তাজের সাথে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে। হোয়াইট চ্যাপেল ওয়ার্ড লেবার পার্টির সেক্রেটারি মোঃ সুয়েজ মিয়ার পরিচালনায় অনুস্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাটাউন ও স্পিটালফিল্ড ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী,এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেট্স এর সাবেক কাউন্সিল লিডার জনাব হেলাল উদ্দিন আব্বাস, বেথনালগ্রীন ও স্টেপনী সংসদীয় আসনের লেবার পার্টির চেয়ার আমিনা আলী,বাংলাটাউন ও স্পিটালফিল্ড ওয়ার্ড লেবার পার্টির চেয়ার আমির হোসেন,বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট ডিলন মিয়া, দিলোয়ার হোসেন,জুবের আলী,মোস্তাক আহমেদ প্রমুখ৷
সভায় প্রবাসী নেতৃবৃন্দরা লন্ডন ও সিলেটের মধ্যে বিদ্বমান সুসম্পর্কের কথা তুলে ধরেন এবং বর্তমান প্রবাসী বান্ধব নবনির্বাচিত মেয়রের নেতৃত্বে আগামী দিনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্দোগে আরো কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code