এত ক্ষোভ ভারত অধিনায়কের !

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটা ভারত জেতেনি, আবার হারেওনি। বাংলাদেশ শেষ ওয়ানডেতে দারুণ বোলিংয়ে তাদের আগ্রাসী ব্যাটিং রুখে দিয়ে টাই করেছে। তাতে সিরিজ শেষ হয়েছে ১-১ এ। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটি বড় পাওয়া। তবে হারমানপ্রীত কৌর, ভারতের অধিনায়ক হতাশ। বিশেষ করে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ তার। মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে বিষেদাগার উগরে দিয়েছেন স্টাম্প ভেঙে। পরে ম্যাচ শেষেও আম্পায়ারিংয়ের সমালোচনা করলেন রাখঢাক না রেখে।

হারমানপ্রীত বলেছেন, ‘আমি মনে করি অনেক কিছু শেখার ছিল এই ম্যাচ থেকে। ক্রিকেট ছাড়াও, যে মানের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত। কিন্তু… আমরা সামনে যখন বাংলাদেশে আসবো নিশ্চিত করে আসতে হবে এ ধরনের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে। ঠিক সেভাবেই আমাদেরকে খেলতে হবে।’

Manual8 Ad Code

বাংলাদেশের প্রশংসা করেছেন সফরকারী দলের অধিনায়ক, ‘তারা ভালো ব্যাটিং করেছে যেটা বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি অনুযায়ী দারুণ ব্যাটিং করেছে। প্রচুর সিঙ্গেল রান নিয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। মাঝে আমরা কিছু রান দিয়ে দিয়েছি। যদিও পরবর্তীতে আমরা নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম। যেটা আগে বললাম, শোচনীয় আম্পায়ারিং। আমরা আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে খুবই হতাশ।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code