সতর্ক যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় হামলাকারী হ্যাকিং দলটি ভুক্তভোগীদের মোবাইল ফোনে নজরদারি সফ্টওয়্যার স্থাপন করার জন্য পরিচিত। এই সফ্টওয়্যার দলটিকে ভুক্তভোগীদের কল রেকর্ড করতে, টেক্সট চুরি করতে এবং কোনও প্রকার নোটিফিকেশন ছাড়াই ক্যামেরা ও মাইক্রোফোন চালু করতে সক্ষম করে। এই দলটিতে নজরে রাখেন এমন গবেষক ও বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সাইবার নিরাপত্তা গবেষণা গোষ্ঠীর কাছে ইরানি এই দলটি এপিটি৪২ বা চার্মিংকিটেন নামে পরিচিত। অভিযুক্ত এই ইরানি হ্যাকাররা ইরানের সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগ দ্য ইন্টিলিজেন্স অর্গানাইজেশন অব দ্য ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর সঙ্গে সংশ্লিষ্ট বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code