প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের কথা ভাবছেন না বাইডেন

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: কয়েক দিন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য না জানানোর কারণে
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বরখাস্ত করার কথা ভাবছেন না মার্কিন
প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ
বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী
অস্টিনের দায়িত্ব পালন অব্যাহত রাখা ছাড়া অন্য কোনও পরিকল্পনা নেই।

Manual7 Ad Code

মার্কিন সেনাবাহিনীর চেইন অব কমান্ড অনুসারে বাইডেনের পর দ্বিতীয় শীর্ষ
কর্মকর্তা হলেন অস্টিন। ই্ংরেজি নববর্ষ উৎসবের সময় কয়েক দিন হাসপাতালে
ছিলেন। কিন্তু তিনি তা প্রেসিডেন্টকে অবহিত করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে, ১
জানুয়ারি থেকে অস্টিন কি অজ্ঞান এবং এই বিষয়ে হোয়াইট হাউজকে অবহিত করা
হয়েছে কি-না। জবাবে ওই কর্মকর্তা বলেন, আমি জানি না।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code