এবি পার্টির নেতার পুত্র ও এনসিপির নেতাকে মারধর, হাসপাতালে দিল পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

কক্সবাজারের খুরুশকুলে আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে আলী আকবর নামে এক ব্যক্তিকে খুন হন রোববার (৪ মে) রাত ১০টার দিকে। তিনি স্থানীয় কুলিয়াপাড়ার বাসিন্দা।
এ ঘটনাটি জানাজানি হওয়ার পর সেদিন রাত ১টায় মরদেহ উদ্ধারের সময় উত্তেজিত জনতা হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেমকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজারের সক্রিয় নেতা। তিনি এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে।

Manual2 Ad Code

নিহত আলী আকবরের পরিবারের দাবি, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হামলার আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নিরাপত্তা প্রহরীরা পাল্টা আঘাত করে। এতে মারা যান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এই ঘটনায় হোসাইন ও মিজান নামে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য পুলিশ হেফাজতে ঘটনাস্থল থেকে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • এনসিপি হাসপাতাল পুলিশ
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code