সিলেটের ডা. মঈন দিয়ে শুরু, করোনা কেড়ে নিলো আরেক চিকিৎসকের প্রাণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ দেশে চিকিৎসকদের মধ্যে করোনা প্রথম প্রাণ কেড়েছিলো সিলেটের ডা. মঈন উদ্দিনের। এরপর একে একে নিভিয়ে দিলো আরও ৩ চিকিৎসকের জীবনপ্রদীপ। সর্বশেষ আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমেনা খান মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার আমেনা ক্লিনিকের গাইনি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি। একই সঙ্গে আমেনা ক্লিনিকের মালিকও।

 

Manual5 Ad Code

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ বলেন, চিকিৎসক আমেনা খান করোনায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে করোনায় গত ১৫ এপ্রিল দেশের প্রথম চিকিৎসক হিসেবে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়।

Manual4 Ad Code

এরপর গত ৩ মে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামানের মৃত্যু হয়।

Manual5 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ মে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা যান। এ নিয়ে দেশে চারজন চিকিৎসকের করোনায় মৃত্যু হলো।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code