মঙ্গলবার সিলেটের ৪০৬৯টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : ঈদের আগে সিলেট বিভাগের চার জেলায় ৪ হাজার ৬৯টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। মঙ্গলবার এ ঘর গুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি হস্তান্তর করবেন।

Manual5 Ad Code

সিলেটর জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপে সিলেট বিভাগে ৪ হাজার ৬৯ টি ঘর প্রদান করা হবে। এরমধ্যে সিলেট জেলার ১৩ উপজেলায় ঘর পাবে ৮১৭টি পরিবার। ইতোমধ্যে ঘরগুলো হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

Manual1 Ad Code

উপহারের ঘর হস্তান্তর উপলক্ষ্যে সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এতে তিনি আরও বলেন, এ ধাপে সিলেট জেলার বালাগঞ্জে ৪২, বিয়ানীবাজারে ১২০, বিশ্বনাথে ৩৩, কোম্পানীগঞ্জে ৩৩, ফেঞ্চুগঞ্জে ১২, গােলাপগঞ্জে ৫০, গােয়াইনঘাটে ২২৪, জৈন্তাপুরে ৮৭, কানাইঘাটে ৮৪, সিলেট সদরে ৬০, জকিগঞ্জে ৩৫, দক্ষিণ সুরমায় ২৭ ও ওসমানীনগরে ১০টি পরিবারকে ঘর দেওয়া হবে।

Manual5 Ad Code

এগুলো ঈদের আগে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করার ফলে তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে বলে জানান জেলা প্রশাসক।

Manual3 Ad Code

জেলা প্রশাসক বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে বেশ পরিবর্তন এসেছে। প্রতিটি ঘরে প্রায় ৬৯ হাজার টাকা ব্যয় বাড়ানো হয়েছে। এ কারণে ঘরগুলো আগের চাইতে মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে। কোন অভিযোগ থাকবে না।

মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করবেন বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code