ইতালিতে গাড়ির ধাক্কায় নিহত সেই টিপুলের জানাজা সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ইতালিতে গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি টিপুল মিয়ার (৩৪) জানাজা সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

সম্প্রতি সাইকেলে চড়ে কাজে যাওয়ার পথে ভেনিস শহর থেকে ৪৫ কি.মি. দূরে কিয়োজ্জা শহরে ইতালিয়ান ক্রিমিনাল পুলিশের (কেরাবিনিয়ারী) একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় প্রাণ হারান টিপুল।

Manual3 Ad Code

এরপর ১৫ ডিসেম্বর ভেনিসের পুরাতন মসজিদের সামনে তার জানাজার নামাজ পড়ানো হয়।

শীঘ্রই তার মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের আব্দুল্লাপুরে পাঠানো হবে বলে প্রতিবেশী তাজুল ইসলাম জানিয়েছেন। দেশে তার ৫ ও ৭ বছরের আহাম্মদ, মোহাম্মদ নামের দুটি ছেলে আছে।

এ ঘটনার পরপরই রাস্তার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয় এবং সরকারিভাবে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে মৃত টিপুল মিয়ার পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে বলে স্থানীয় আইনজীবী জানিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code