রিকশাচালকদের মাথায় ছাতা ও মুখে পানি তুলে দিলেন মেয়র আতিক

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
রাজধানীর কুড়িল এলাকায় রিকশাচালকদের মধ্যে বিনামূল্যে ছাতা-পানির পট, খাবার স্যালাইন বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: সোমবার (৬ মে ) রাজধানীর কুড়িল ব্রিজের নিচে রিকশাচালকদের মধ্যে বিনামূল্যে ছাতা, পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেন তিনি।

Manual1 Ad Code

এ সময় আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি এলাকার ৩৫ হাজার রিকশাচালকদের বিনামূল্যে একটি করে ছাতা, ১২ প্যাকেট খাবার স্যালাইন ও একটি হাফ লিটার পানির কনটেইনার দেওয়া হচ্ছে। তীব্র দাবদাহে রিকশাচালক ভাইদের খুব কষ্ট হয়। প্রচণ্ড রোদে তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো পরিবারের জন্য অনেক সমস্যা।

Manual8 Ad Code

তিনি বলেন, রোদের কারণে তারা যদি রিকশা চালাতে না পারে, তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের পরিবার কিন্তু চলতে পারবে না। কারণ, অনেক রিকশাচালকের দৈনিক ইনকামের উপর তাদের পুরো পরিবার নির্ভরশীল। তাই তীব্র দাবদাহে তাদের কষ্টের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি।

Manual1 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শবনম জাহান শিলা, হাছিনা বারী চৌধুরী, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইসহাক মিয়া, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code