মহামারি শিগগির শেষ হচ্ছে না: ডব্লিউএইচও

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
Manual3 Ad Code

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যখন এই সতর্কবার্তা দিচ্ছেন, যখন ইউরোপে ব্যাপকভাবে করোনার সংক্রমণ বাড়ছে। গতকাল ফ্রান্সে সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ। আর আজ বৃহস্পতিবার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৬ হাজার। জার্মানিতে গতকাল সংক্রমণ ছিল ৯৫ হাজার। আজ সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২১ হাজারের বেশি। জার্মান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৭০ শতাংশই অমিক্রনে আক্রান্ত।

এ ছাড়া ইউরোপের অন্য দেশগুলোতেও বাড়ছে সংক্রমণ। এএফপির হিসাব অনুসারে গত এক সপ্তাহে ইউরোপের দেশগুলোয় সংক্রমণ শনাক্ত হয়েছে ৫০ লাখ।

ইউরোপের পরিস্থিতি তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবাতায় বলা হচ্ছে, আগামী মার্চ নাগাদ ইউরোপে বসবাসরত ব্যক্তিদের অর্ধেক অমিক্রনে আক্রান্ত হতে পারেন। এই মহাদেশের হাসপাতালগুলোও তখন ভর্তি থাকতে পারে রোগীতে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code