ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ মিশনের সঙ্গে বৈঠক করেছে এবি পার্টি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে শুরু থেকেই নির্বাচন কমিশন বা সরকার কারোরই কোনো আগ্রহ ছিল না বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এমন মনোভাবের কথা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ মিশনের প্রতিনিধিদের জানিয়েছে দলটি।

Manual2 Ad Code

এবি পার্টির পক্ষ থেকে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাজধানীর একটি হোটেলে ‘ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনী বিশেষজ্ঞ মিশন’ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে এবি পার্টি। মিশনের প্রধান ও নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড এবং রাজনৈতিক বিশেষজ্ঞ আলেকজান্ডার মাতুস মিশনের প্রতিনিধিত্ব করেন। বৈঠকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ও যোবায়ের আহমেদ ভূঁইয়া দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবি পার্টি ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ মিশনের কাছে আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের (সবার জন্য সমান সুযোগ) অভাব নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় ২০ হাজার গণতন্ত্রপন্থী কর্মীকে বেআইনিভাবে আটক করা এবং ছয় শতাধিক শীর্ষ বিরোধী রাজনৈতিক নেতাকে শাস্তি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

Manual6 Ad Code

প্রতিনিধিদলকে এবি পার্টি আরও বলেছে, ক্ষমতাসীন দলের সৃষ্টি করা ভুঁইফোড় রাজনৈতিক দল ও ডামি প্রার্থী নির্বাচনকে হাস্যকর করে তুলেছে। এবি পার্টি নেতৃবৃন্দ ইইউ মিশনকে জানায়, পুলিশের বেআইনি ভূমিকার কারণে গণতান্ত্রিক স্থান ক্রমে সংকুচিত হচ্ছে। তারা নির্বাচন-পরবর্তী পরিস্থিতির অবনতি হতে পারে এবং নাগরিক অস্থিরতা সহিংস হয়ে উঠতে পারে বলে উদ্বেগ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code