পুতিনের মেয়েদের ওপর এবার কানাডার নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

কানাডা প্রতিনিধি:যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার কানাডা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। দুই মেয়ে ছাড়াও পুতিনের ১৪ ঘনিষ্ঠজনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর আল–জাজিরার
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ইউক্রেনে হামলা চালিয়ে সেখানে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। এ জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যার অংশ হিসেবে কানাডাও এই পদক্ষেপ নিয়েছে। পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্যও অবরোধ আরোপ করে তাঁদের ওপর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code