এমপি আনোয়ারুল হত্যায় আওয়ামী লীগ নেতা আটক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় আটক শিমুল ভুঁইয়ার আত্মীয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম তাকে আটক করে। আটক কাজী কামাল আহম্মেদ বাবু জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কি মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। স্থানীয়দের দাবি, এমপি আনোয়ারুল আজিম হত্যার অন্যতম হোতা শিমুল ভুঁইয়ার নিকট আত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু। তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ২২ মে কলকাতা পুলিশ জানায়, আজীম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Manual7 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code