কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের রোষানলে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় তার দিকে পাথর ছোড়া হয়।

খবরে বলা হয়, একটি বিয়ার কারখানা পরিদর্শন শেষে বাসে ফেরার সময় ছোট পাথরে আক্রান্ত হন ট্রুডো। তবে তিনি আহত হননি।

Manual5 Ad Code

অন্টারিওর লন্ডনে প্রচারের সময় পাথর হামলার মুখে পড়েন কানাডার প্রধানমন্ত্রী। পাথরটি কাঁধে আঘাত করেছে বলে জানান তিনি। একে ২০১৬ সালের একটি ঘটনার সঙ্গেও তুলনা করেন, তখন এক নারী তার দিক কুমড়ার বিচি ছুড়ে মেরেছিল।

এ সময় মিডিয়ার বাসে থাকা দুই ব্যক্তির গায়েও পাথর আঘাত করে। তবে তারা আহত হননি।

Manual3 Ad Code

লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, এ আশায় গত মাসের মাঝামাঝিতে উপনির্বাচনের ডাক দিয়েছেন ট্রুডো। কিন্তু কোভিড ভ্যাকসিন ও অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলনের কারণে তার প্রচার বাধাগ্রস্ত হচ্ছে।

Manual1 Ad Code

মাত্র এক সপ্তাহ আগে বিক্ষোভকারীদের হামলার কারণে ট্রুডো একটি নির্বাচনি র্যা লি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন।

এ ঘটনার নিন্দা করেছেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল। তিনি একে ‘জঘন্য’ বলে বর্ণনা করেন।

Manual5 Ad Code

২০ সেপ্টেম্বরের নির্বাচন ঘিরে ট্রুডোর ভ্যাকসিন পরিকল্পনার অন্যতম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসের এক ঘোষণায় অক্টোবরের শেষ নাগাদ সরকারি কর্মীদের টিকাদান বাধ্যতামূলক করা হয়। নইলে চাকরি হারাতে হবে তাদের। এমনকি বাণিজ্যিক বিমান, জাহাজ ও আন্তঃপ্রদেশ ট্রেনের যাত্রীদের টিকা নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code