ইউরোপে মাংকিপক্সে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ালো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপে মাংকিপক্সের বৃহত্তম প্রকোপ দেখা দিয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকায় এই রোগটির প্রাদুর্ভাব থাকলেও  এবার ইউরোপে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। জার্মান কর্মকর্তারা বলছেন, মহাদেশে রোগটির এটিই সবচেয়ে বড় প্রাদুর্ভাব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতে এই রোগে আক্রান্ত শনাক্ত হয়েছে। বানরে শনাক্ত হওয়া রোগটি ঘনিষ্ঠ স্পর্শের মাধ্যমে ছড়ায়। তবে আফ্রিকার বাইরে রোগটিতে আক্রান্ত হওয়ার ঘটনা এতদিন পর্যন্ত বিরল ছিল। ফলে ইউরোপসহ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় রোগটি ছড়িয়ে পড়ায় উদ্বেগের জন্ম দিয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code