শুরু হচ্ছে তাসকিনদের লড়াই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: কয়েক ঘণ্টা পর শুরু হচ্ছে জিম সাইবার-সিটি জিম আফ্রো টি-টেনের প্রথম আসর। প্রথম ম্যাচেই তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস মুখোমুখি হবে ইরফান পাঠানের হারারে হারিকেন্সের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বৃহস্পতিবার রাত ১১টায় খেলাটি শুরু হবে।

জিম-আফ্রোতে অংশ নেওয়া ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। বাংলাদেশ থেকে দল পাওয়া মুশফিক মাঠ মাতাবেন জোবার্গ লায়নসের হয়ে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুলাই। সবগুলো ম্যাচই আয়োজিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে। ম্যাচ শুরুর আগে হবে ঝাঁকজমপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের পর রাত ১১টায় তাসকিন-ইরফানের লড়াই দিয়ে শুরু হবে জিম-আফ্রো টি-টেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code