শেখ হাসিনাকে অভিবাদন জানালো কাতার, সিঙ্গাপুরসহ আরও ৮ দেশ

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, মালয়েশিয়া ও ব্রাজিল। পৃথক অভিনন্দন বার্তায় দেশগুলোর সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান ও সরকারের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

পৃথক এক বার্তায় মিসরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে সাধারণ নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন ‘এই উচ্চপদে আপনার পুনর্নির্বাচিত হওয়া আপনার দেশের জন্য আরও অগ্রগতি অর্জনের লক্ষ্যে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার দেশের জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিফলিত করে।’

Manual3 Ad Code

 

আবদেল ফাত্তাহ বলেন, মিসর ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

 

Manual1 Ad Code

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার অভিনন্দনপত্রে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার চতুর্থ মেয়াদে তার নেতৃত্ব দেওয়ার প্রশংসা করেছেন, যার নজির হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তার সরকারের উল্লেখযোগ্য অর্জন। তিনি শেখ হাসিনার পঞ্চম মেয়াদে বন্ধুপ্রতিম দেশটির জনগণের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য সাফল্য কামনা করেন। লুলা দা সিলভা আশ্বাস ব্যক্ত করেন, সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ সবসময় ব্রাজিলের অবিচল অংশীদার হয়ে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code