সোবহানীঘাটে সেম ইউপিভিসি লিমিটেডের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বাড়ি, মসজিদ, মার্কেট ইত্যাদি নির্মাণে টেকসই ও মজবুত পণ্য হিসেবে আন্তর্জাতিক মানের দরজা, জানালা ও নিত্য ব্যবহারযোগ্য জিনিসপত্রের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেম ইউপিভিসি লিমিটেডের উদ্বোধন করা হয়েছে।

Manual1 Ad Code

উদ্বোধন উপলক্ষ্যে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব সিলেটের সোবহানীঘাটের নেহা শপিং কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর শাফি চৌধুরী এলিম, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কন্সাল্টেন্সি ফার্ম সিলেটের সভাপতি প্রকৌশলী শাহাব উদ্দিন শামিম, জালালাবাদ গ্যাস লিমিটেডের ম্যানেজার প্রকৌশলী ফয়জুল চৌধুরী, ডিজাইন ভিউ ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শিবু প্রসাদ দাশ,সিলেট জেলা পরিষদ সদস্য স্যায়িদ আহমেদ সুয়েদ, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম,জামিল আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম রিপন,সেলিম উদ্দিন, বিধান দে, নাহার শপিং কম্পলেক্স এর সত্বাধীকারী জাকারিয়া আহমদ, নাহার শপিং কম্পলেক্স এর ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, হাদিউজ্জামান মাছুম, গাজী কামরুল ইসলাম মানিক, শায়েস্তা মিয়া, জুয়েল আহমদ মনসুর, জহুরুল ইসলাম, আমিনুল হক লিটন, মখর, মাজেদ শরিফ চৌধুরী, রুহুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code