নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) তারে কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
Manual6 Ad Code
প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী জিন ক্যাসটেক্স করোনা টিকার দুই ডোজই গ্রহণ করেছেন। এর আগে কখনও তিনি ভাইরাসটিতে আক্রান্ত হননি।
Manual2 Ad Code
শীত আসার আগেই ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ ঠেকাতে সরকারগুলো নানা বিধিনিষেধ জারি করেছে। এর বিরুদ্ধে বিক্ষোভও হচ্ছে। ফ্রান্সও এর ব্যতিক্রম নয়।
এ প্রসঙ্গে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেন, বিক্ষোভকারীদের কেউ কেউ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর গোলাবারুদ ব্যবহার করেছে। তাদের কঠোরভাবে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
Manual3 Ad Code
