একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত : মৃত্যুতে শীর্ষ দশে বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৬৩৯ জনে। এর আগে,  ১১ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল। এর আগে কখনো একদিনে এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ। রবিবারের আগপর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ২১২। আর রোগী শনাক্তের রেকর্ড ছিল ১১ হাজার ৬৫১ জন।

Manual4 Ad Code

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।

Manual7 Ad Code

গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৬৭ জন। যেখানে শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৭৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২২০ জনের মধ্যে ষাটোর্ধ ১২১ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪২ জন ও মহিলা ৭৮ জন। যাদের মধ্যে বাসায় ১৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৪ জন, খুলনা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা গেছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হিসেবে শীর্ষ দশে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত) বিশ্বে যে সব দেশে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দশম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। আর নতুন রোগী শনাক্তের দিক থেকে বিশ্বে দ্বাদশ অবস্থানে রয়েছি আমরা।

রবিবার (১১ জুলাই) একদিনে দেশে করোনার সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। এদিন দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। আর ১১ হাজার ৮৭৪ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এ পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে গত ৫ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেই বিধিনিষেধের মেয়াদ ধাপে ধাপে বাড়িয়ে আগামী ১৪ জুন পর্যন্ত করা হয়েছে। প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code