রাষ্ট্রীয় বাহিনী পেছনে ধাওয়া দিয়ে বেড়াচ্ছে: ছাত্রদল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন, ‘আমরা আমাদের জীবন নিয়ে উদ্বিগ্ন নই, আমরা উদ্বিগ্ন আমাদের রাষ্ট্র নিয়ে, হাজারও শিক্ষার্থীর জীবন নিয়ে। এক যুগের বেশি সময় ধরে আমাদের অনেক নেতাকর্মী বাড়িতে যেতে পারে না। অনেকে দুই ঘণ্টা ঘুমাতে পারে না। সব সময় রাষ্ট্রীয় বাহিনী আমাদের পেছনে ধাওয়া দিয়ে বেড়াচ্ছে।’
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিএনপির নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা এসব কথা বলেন।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তিনি বলেন, “ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী একটি সন্ত্রাসী সংগঠন। স্বাধীনতার পরই ১৯৭৩ সালে ১ জানুয়ারি ‘ভিয়েতনাম দিবস’ উপলক্ষে বের করা মিছিলে শিক্ষার্থী হত্যার মাধ্যমে যে কলঙ্কিত অধ্যায় তারা রচনা করেছিল তার ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, ‘তারা অবাধে নিজেদের অপকর্ম চালিয়ে যেতে চায়। ছাত্রদল যাতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কোনও প্রতিবাদ করতে না পারে, সে উদ্দেশ্যে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হচ্ছে। ক্যাম্পাসে আজ সহাবস্থান বলতে কিছু নেই।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code