সন্দেহভাজনের নাম প্রকাশ করলো মার্কিন মিডিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্য ফাঁসকারী সন্দেহে এক ব্যক্তির নাম প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। বৃহস্পতিবার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজনের নাম জ্যাক টেক্সেইরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

নিউ ইয়র্ক টাইমস এর আগে এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, একটি অনলাইন চ্যাট গ্রুপের নেতারও নাম একই। এই চ্যাট গ্রুপে পেন্টাগনের গোপন নথি ফাঁস হয়েছে। জ্যাক টেক্সেইরা নামের ২১ বছর বয়সী এই যুবক ম্যাসাচুসেটসের এয়ার ন্যাশনাল গার্ডের গোয়েন্দা শাখার এক সদস্য। অবশ্য পত্রিকাটি সন্দেহভাজন তথ্য ফাঁসকারী হিসেবে তার কথা উল্লেখ করেনি।

পত্রিকাটি অনলাইন গ্রুপের আরও কয়েকজন সদস্যের সাক্ষাৎকারের ভিত্তিতে দাবি করেছে, নথি ফাঁসকারী ব্যক্তিকে তারা অন্তত তিন বছর ধরে চিনতেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code