দেশ এখন দোজখের সমতুল্য: জিএম কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, ‘আমাদের নিকটাত্মীয় যারা মারা যান তাদের জন্য আমরা শোকাহত হই। তবে যারা চলে গেছেন তারা এদেশে থাকার চেয়ে ভালো অবস্থায় আছেন। আমরা আশা করি তাদের আল্লাহ ভালোমতো রাখুক। কেননা এ দেশটা কিছুটা হলেও দোজখের সমতুল্য হয়ে গেছে।
বিভিন্ন শ্রেণির মানুষের কাছে এ দেশ দোজখের মতো অবস্থা হয়ে গেছে। মানুষ খেতে পারে না। চলতে পারে না। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। নিত্যপণ্যের জিনিসপত্রের টিসিবির পণ্য নিতে দুই আড়াই মাইল লাইন হচ্ছে। দুই তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মানুষ টিসিবির পণ্য পাচ্ছে না। কী সিস্টেম সরকার চালু করেছে আমি জানি না। দেশের সাধারণ মানুষ এ সিস্টেমে উপকৃত হচ্ছে না। তাই মানুষ এদেশে থাকা আর দোজখে থাকার মধ্যে কোনও পার্থক্য দেখছেন না।’
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর রীমা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলা শাখা এ স্মরণ সভার আয়োজন করে। এ উপলক্ষে আয়োজন করা হয় মেজবানের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code