দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত এমিরেটসের

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন এমিরেটস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাইয়ে আসা-যাওয়া করা সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার এমিরেটসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে এয়ারলাইনটি জানিয়েছে, ‘অনুগ্রহপূর্বক বিমানবন্দরে যাবেন না।’ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রতিদিন ইরানের ড্রোন হামলা চললেও আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোমবার আংশিকভাবে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code