কোচের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস খান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক যেন সমর্থক শব্দ। কিছুদিন পরপরই দেশটির ক্রিকেট বা ক্রিকেটাররা বিতর্কিত কারণে সংবাদের শিরোনাম হন। এবার উঠে এলো সাবেক অধিনায়ক-ব্যাটসম্যান ইউনিস খানের নাম। তার বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তানের সাবেক ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার জানিয়েছেন, মেজাজ হারিয়ে ইউনিস খান একবার তার গলায় ছুরি ধরেছিলেন। যেখানে অস্ট্রেলিয়া সফরে ডানহাতি এই ব্যাটসম্যানকে পরামর্শ দিতে গিয়ে এই বিপদে পড়েছিলেন তিনি। বড় ভাই অ্যান্ডি ফ্লাওয়ার ও নেইল মানথ্রপের সঙ্গে এক ক্রিকেট পডকাস্টে এমন বিস্ফোরক তথ্য জানান গ্র্যান্ট। যেখানে ৪৯ বছর বয়সী সাবেক এই জিম্বাবুয়ে ব্যাটসম্যানের কাছে জানতে চাওয়া হয়েছিল কোচিং ক্যারিয়ারে কোন শিষ্যকে সামলাতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। জবাবে এমন কথা বলেন পাকিস্তানের হয়ে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্যাটিং কোচ থাকা গ্র্যান্ট। গ্র্যান্ট ফ্লাওয়ার বলেন, ইউনিস খানকে সামলানো বেশ কষ্টের ছিল। আমি ব্রিসবেনের একটা ঘটনা বলতে পারি। সেখানে টেস্ট ম্যাচ চলাকালীন এক সকালের নাস্তায় আমি তাকে কিছু ব্যাটিং পরামর্শ দিতে চেয়েছিলাম। তবে সে আমার উপদেশ নিতে চায়নি ও আমার গলায় ছুরি ধরে, মিকি আর্থার (প্রধান কোচ) আমাদের পাশেই বসেছিলেন। তার হস্তক্ষেপে ব্যাপারটি চুকে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code