সৌদি বাদশাহর শারীরিক অবস্থা স্থিতিশীল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

হাসপাতালে ভর্তি হওয়া সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতাল থেকে ভিডিও কলের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন তিনি।

 

Manual5 Ad Code

জানা গেছে, ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান পিত্তাশয়ের প্রদাহ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual2 Ad Code

মঙ্গলবার বিকালে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুলআজিজের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেয়ার একটি ফুটেজ প্রকাশিত হয়। ওই ভিডিওতে কোনো শব্দ না থাকলেও বাদশাহ সালমানকে হাসপাতাল থেকেই কয়েকটি নথি পড়তে দেখা গেছে।

Manual8 Ad Code

 

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর সর্বশেষ গত ১৯ মার্চ জনগণের উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন সৌদি বাদশাহ সালমান। এরপর থেকে জনসম্মুখে অনুপস্থিত ছিলেন সৌদি বাদশাহ সালমান।

Manual5 Ad Code

২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের বাদশাহ হিসেবে দেশ শাসন করছেন সালমান। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন তিনি। আল জাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code