ঘূর্ণিঝড় ‘অশনি’, পায়রাসহ সব বন্দরকে ২ নম্বর সর্তকসংকেত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এমন অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

Manual8 Ad Code

রোববার (৮ মে ) সকাল ৬টায় ঘূর্ণিঝড় অশনি পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে পটুয়াখালীর আকাশ ঘন মেছাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় এক ধরনের গুমোট অবস্থা বিরাজ করছে।

Manual3 Ad Code

এদিকে পায়রাসহ সব বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code