স্বর্ণ আমদানির লাইসেন্স পেল ১৮ প্রতিষ্ঠান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

স্বর্ণ আমদানির ডিলারশিপের জন্য একটি ব্যাংকসহ ১৮ প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

প্রাথমিকভাবে দু’বছরের জন্য এ লাইসেন্স দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের সন্তুষ্টির ভিত্তিতে লাইসেন্স নবায়নের সিদ্ধান্ত হবে।

Manual7 Ad Code

 

কেন্দ্রীয় ব্যাংকে রোববার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ডিলারশিপের অনুমোদনের কপি হস্তান্তর করা হয়। তবে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক।

Manual8 Ad Code

 

নির্দিষ্ট নীতিমালার আওতায় লাইসেন্সের জন্য আবেদন চেয়ে গত ১৯ মার্চ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। পাঁচ লাখ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফটসহ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ আবেদন করতে বলা হয়। ওই দিন পর্যন্ত দু’টি ব্যাংকসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান আবেদন করে। যাচাই-বাছাই শেষে এদের মধ্য থেকে ১৮টি প্রতিষ্ঠানকে ‘গ্লোল্ড ডিলার লাইসেন্স’ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code