ফেসবুক-টুইটারে প্রধানমন্ত্রীর কোনও আইডি নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও আইডি বা অ্যাকাউন্ট নেই। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এমন তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

Manual6 Ad Code

এতে বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, এই টুইটার একাউন্টটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল একাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও অ্যাকাউন্ট নেই।’

Manual4 Ad Code

এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে প্রেস উইং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code