স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশ নিরাপদ আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

Manual2 Ad Code

রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো বার্তায় বলা হয়, ‘আমরা বাংলাদেশের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি দিচ্ছি এবং দেশটির গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাস দমন, বাণিজ্য ও বিনিয়োগ প্রশ্নে আমাদের অংশীদারত্ব পুনর্ব্যক্ত করছি।’ বার্তায় ট্রাম্প বলেন, ‘আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা আমাদের দুই দেশের নিরাপত্তা সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া পৃথক বার্তায় বাংলাদেশে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। ট্রাম্প রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সব ধরনের সহায়তা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

বার্তায় ট্রাম্প বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাস উদ্‌যাপনে তাঁর দেশের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code