আসমা কামরান করোনা আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরান।

Manual2 Ad Code

বুধবার (২৭ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাঁকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনাকালের শুরু থেকেই মানুষের সহায়তায় কাজ করে আসছেন। সিসিকের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য তাঁর স্বামী বদর উদ্দিন আহমদ কামরানের ত্রাণ তৎপরতা কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন। দলীয় এবং ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে গেছেন তারা। এছাড়াও তাদের সন্তান ডা. আরমান আহমদ শিপলু ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

Manual5 Ad Code

ধারণা করা হচ্ছে করোনার শুরু থেকে মানুষের পাশে থাকার কোনো এক সময় কারও দ্বারা তিনি সংক্রমিত হয়েছেন আসমা কামরান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code