যে দেশে কয়েদির বেতন কারারক্ষী ও শিক্ষকের চেয়েও বেশি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস:

বেতন-ভাতা ও মর্যাদার ক্ষেত্রে অনুন্নত দেশের শিক্ষকরা বেশ পিছিয়ে। কিন্তু যুক্তরাজ্যের মতো বৃহৎ অর্থনীতি এবং পরাশক্তিধর রাষ্ট্রে শিক্ষকদের বেতন নাকি বন্দিদের চেয়েও কম। শুধু তাই নয়, অবাক করার মতো বিষয় হলো— বন্দি আসামিরা কারারক্ষীদের চেয়েও বেশি বেতন পান। দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিচিত্রকর এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Manual7 Ad Code

তবে সাধারণত কারাগারে কয়েদিরা যেভাবে আটক থাকেন, যুক্তরাজ্যে সেটা কিছু ভিন্ন। যুক্তরাজ্যে কিছু স্বল্প-নিরাপত্তার খোলা কারাগারের বন্দিদের কাজের জন্য বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। তারা দিনের শেষে আবার কারাগারে ফিরে আসেন।

Manual7 Ad Code

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পদক্ষেপটি বন্দিদের পুনর্বাসন এবং তাদের সমাজে ফেরার জন্য প্রস্তুত করার একটি সমন্বিত প্রচেষ্টার অংশ। তবে বন্দি এবং সিভিল সোসাইটির মধ্যে বেতনের এই পার্থক্য যুক্তরাজ্যে আয়ের বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছে।

Manual1 Ad Code

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, দেশটির একজন শীর্ষ আয়ের কয়েদির মোট বেতন যেখানে বছরে ৩৬ হাজার ৭১৫ পাউন্ড। সেখানে একজন কারারক্ষীর বেতন বছরে ২৮ হাজার পাউন্ড। আর প্রাথমিক শিক্ষকের ৩৬ হাজার ২০০ পাউন্ড, ধাত্রীর বেতন ৩৬ হাজার ৬২২ পাউন্ড, বায়োকেমিস্ট ৩৬ হাজার ৫৮৬ পাউন্ড, সাইকোথেরাপিস্ট ৩৬ হাজার ৬০২ পাউন্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code