জামিন পেতে ১০ কোটি টাকা গুণতে হবে পুলিশ অফিসারকে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যায় অভিযুক্ত পুলিশ অফিসারকে জামিনের জন্য ১২ লাখ ৫০ হাজার ডলার গুণতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা।

সোমবার ভার্চুয়াল শুনানিতে যুক্তরাষ্ট্রের হেনেপিন কাউন্টির বিচারক জ্যানিস রেডিং জামিনের জন্য এ অর্থ ধার্য করেন।

বিবিসির খবরে বলা হয়, বিচারক বলেছেন, শর্তসাপেক্ষে জামিন নিতে চাইলে ১০ লাখ ডলার পরিশোধ করতে হবে অভিযুক্ত পুলিশ অফিসার। আর নিঃশর্ত জামিন চাইলে গুণতে হবে ১২ লাখ ৫০ হাজার ডলার।

Manual7 Ad Code

 

৪৪ বছর বয়সী এই পুলিশ অফিসারের নাম ডেরেক চাওভিন। জর্জ ফ্লয়েডকে হত্যার পর তাকে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়।

বর্তমানে তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট ওয়াক পার্ক হেইটস কারাগারে বন্দি রয়েছেন।

Manual7 Ad Code

তার জামিনের শর্তগুলোর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা এবং নিহতের পরিবারের সঙ্গে কোনও ধরনের যোগাযোগের চেষ্টা করতে পারবে না। এছাড়া আগ্নেয়াস্ত্র থাকলে তা জমা দিতে হবে। অন্য কোনো দেশের ভিসা কিংবা পাসপোর্ট রাখা যাবে না।

Manual4 Ad Code

১৫ মিনিটের শুনানিতে ডেরেক চাওভিন কোনো কথা বলেননি। হ্যান্ডকাফ পরা অবস্থা তাকে একটি ছোট টেবিলের সামনে বসে থাকতে দেখা গেছে।

এদিকে আদালত যে শর্ত দিয়েছে তার বিরোধিতা করেননি ডেরেক চাওভিনের অ্যাটর্নি এরিক নেলসন। তবে তার জামিনের বিরোধিতা করেন মিনেসোটার সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথু ফ্র্যাঙ্ক।

সবশেষ ২৯ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

Manual3 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code