ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : ১০ ফেব্রুয়ারি কিয়েভের বাইরে বরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেনের সেনাদের অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে আমেরিকা। রাশিয়া এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে একটি কূটনৈতিক নোট পাঠিয়ে সতর্ক করে দিয়েছে যে, ইউক্রেনে ‘সংবেদনশীল’ মার্কিন অস্ত্র সরবরাহ এই সংঘাতে নতুন করে ইন্ধন যোগাচ্ছে এবং এই কার্যক্রম আগামী দিনে অনাকাঙ্খিত পরিণতি ডেকে আনতে পারে।
ওয়াশিংটন পোস্ট- এর হাতে একটি তথ্য এসেছে যাতে দেখা গেছে : ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যাতে ছিল ১৫৫ মিমি হাউইটজার, দূরপাল্লার আর্টিলারি যা রাশিয়ান সিস্টেমের সাথে মেলে, উপকূলীয় প্রতিরক্ষা ড্রোন এবং সাঁজোয়া যান, সেইসাথে অতিরিক্ত বহনযোগ্য বিমান বিধ্বংসী অ্যান্টিট্যাঙ্ক অস্ত্র এবং লক্ষ লক্ষ গোলাবারুদ। পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনীয়দের জন্য সামরিক সাহায্য, অস্ত্র প্রশিক্ষণ জোরদার করবে। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ-পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে চালানের সুবিধাও দিয়েছে। যার মধ্যে সোভিয়েত-যুগের S-300 লঞ্চারগুলি উল্লেখযোগ্য , ইউক্রেনীয় বাহিনী ইতিমধ্যেই এগুলি চালানোর প্রশিক্ষণ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্লোভাকিয়ায় একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েন করছে এবং দীর্ঘমেয়াদী প্রতিস্থাপনের বিষয়ে স্লোভাকিয়ার সাথে পরামর্শ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code