দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়াতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকের আনন্দ সভা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ব্রিটেনে দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়াতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ হয়েছে। দুই ব্রিটিশ বাংলাদেশি বঙ্গকন্যা এই প্রথমবারের মতো ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়াতে ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা। শুক্রবার ( ১২জুলাই ) সন্ধ্যায় লন্ডনবাংলা প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দসভা মিষ্টি বিতরন।

Manual1 Ad Code

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারী শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আব্দুল আব্দুল কাদির চৌধুরী মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সভায় সংগঠনের সদস্য ছাড়াও অংশ নেন বাংলামিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ , রাজনীতবিদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

আনন্দ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, চ্যানেল এস টিভির হেড অব নিউজ কামাল মেহদি, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, রানার টিভির পরিচালক, সাংবাদিক আবু সালেহ মোঃ মাসুম, আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলার আহবাব হোসেন, সাংবাদিক মিসবাহ জামাল, সাংবাদিক রোমানা রাখি, সাংবাদিক আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, সাংবাদিক ফয়সল মাহমুদ, জাসদ নেতা রেদওয়ান খান, জিলু খান, এম এ মুকিত, ড. নূরুন্নবী, শওকত ফরাজি , শফিউল আলম, সাংবাদিক সোহাগ যাদু, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি বাতিরুল হক সরদার, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল বাছির, কোষাধ্যক্ষ কয়েছ আহমদ রুহেল, সদস্য জামাল আহমদ খান, সদস্য কিটন শিকদার, সদস্য নুরুন্নবী আলী ও সদস্য কামরুল আই রাসেল প্রমুখ।

Manual5 Ad Code

আনন্দ সভায় বক্তারা বলেন এই দুই বঙ্গনারী ব্রিটেনের মন্ত্রীসভায় স্থান পাওয়াতে ব্রিটেনের বহুজাতিক সমাজে বাঙালি এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্বল হয়েছে। আমরা আশাবাদি অদুর ভবিষ্যতে হাউজ অব কমন্সে আমাদের কমিউনিটির কোন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাব সেদিন আর বেশী দূরে নয়।

Manual4 Ad Code

বক্তারা আরো বলেন- এ বিলেতে আগামীতে তরুণ প্রজন্মকে মেইনস্টিম রাজনীতিতে আরো বেশী করে অন্তর্ভুক্ত হতে হবে। বিলেতে নিজেদের অধিকার আদায়ের জন্য মেইনস্টিম রাজনীতির বিকল্প নেই। এ যাবত হাউজ অব কমন্সে বাংলাদেশী বংশদ্ভোত চারজন এমপি রয়েছেন। এর থেকে টানা পাচ বাবের সাংসদ রোশনারা আলী এমপি পেয়েছেন হাউজিং কমিউনিটি এবং লকেল গভর্নমেনেটর মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। অপরজন টানা চার বারের সাংসদ জাতির পিতা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক পেয়েছেন ইকোনমিক সেক্রেটারি টু দ্যা ট্রেজারী এন্ড সিটি মিনিস্টারের দায়িত্ব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code