হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তানের ৬ সেনা সদস্য নিহত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

বেলুচিস্তানে নিখোঁজ হওয়া পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর ৬ জন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

Manual7 Ad Code

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে কোর কমান্ডার কোয়েটা লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী রয়েছেন। এছাড়া অফিসার ও সৈন্যরা ছিলেন।

আইএসপিআর জানায়, বেলুচিস্তানের লাসবেলাতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে হেলিকপ্টারটি রওনা করেছিল। কোয়েটা থেকে করাচির দিকে যাচ্ছিল। পরবর্তী সময়ে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির। গতকাল সূর্যাস্তের কয়েক মিনিট আগে এটি নিখোঁজ হয়েছিল। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ লাসবেলার উইন্ডার অঞ্চলের মুসা গোঠ এলাকায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ‘খারাপ আবহাওয়া’র কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টুইট করে বলেন, এ ঘটনায় জাতি গভীর শোকাহত।

Manual3 Ad Code

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান শোক প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

সূত্র: ডন, জিও নিউজ

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code