সিলেটে ‘গায়েবি’ মামলার ২৮ জনকে অব্যাহতি দিতে বলেছে পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

সিলেট ডেস্ক:

সিলেটে একটি মামলায় ‘গায়েবি’ আসামি করা ২৮ জনকে অব্যাহতি দেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।  মঙ্গলবার ( ২৬ আগস্ট ) সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।

এর আগে ২১ মার্চ ‘‘গায়েবি’ মামলার আসামি প্রবাসী, সরকারি কর্মকর্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

Manual7 Ad Code

পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘সিলেটে অনেকগুলো মিথ্যা মামলা হয়েছে। মিথ্যা মামলা বাণিজ্য করার জন্যই হোক বা যেকোনো কারণেই হোক, অনেকগুলো মিথ্যা মামলা আমরা লক্ষ করেছি।’

Manual6 Ad Code

আগের আইন সংশোধনের কথা উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা যদি কাউকে আটকের আগে কোনোভাবে শতভাগ নিশ্চিত হই যে, অসৎ উদ্দেশ্যে নিরীহ কোনো মানুষকে মামলায় জড়ানো হয়েছে, সেটার প্রতিকার দেওয়ার জন্য জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারকে এই আইনের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা যথাযথ প্রয়োগ করার জন্য আমার মনে আছে, এখানে অনেকগুলো মামলা হয়েছে, বৈষম্যবিরোধী মামলা, নানাভাবে এই এলাকার লোক যিনি না, বিদেশে যিনি আছেন, তাঁকেও মামলায় জড়ানো হয়েছে।’

Manual1 Ad Code

পুলিশ কমিশনার আরও বলেন, ‘সর্বোপরি অসৎ উদ্দেশ্যে যাদের মামলায় জড়ানো হয়েছে, অন্যান্য মামলায়ও আমরা কাজ করছি। যাদের বিরুদ্ধে অপরাধের কোনো এভিডেন্স নাই, এ রকম আরও সা থেকে আটটি মামলায় আমরা কাজ করছি। আশা করছি, আমরা নির্দোষ মানুষদের প্রতিকার দিতে পারব।’

Manual4 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code