তবুও পদ্মা পার হওয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোট, ঢাকা: দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে সোমবার বিকাল ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। কিন্তু এরপরও নদী পার হওয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ। পরিবার-পরিজন নিয়ে নদীর ঘাটে অবস্থান করছেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় আসা ঘরমুখো এসব মানুষ। শারীরিক দূরত্ব না মেনেই ঘাটের পাশে ভিড় করে বসে আছেন তারা। শিমুলিয়া ঘাটের আশেপাশে অসংখ্য যানবাহনও নদী পার হওয়ার অপেক্ষায় আছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় আছে শুধু দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। এছাড়া ঘাটের আশেপাশে এক্সপ্রেসওয়ে আছে অসংখ্য গাড়ি। ফেরিতে পারের অপেক্ষমাণ যাত্রীরা তাদের দুর্ভোগের কথা বলেন। তারা জানান, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে তারা খুব কষ্ট করে শিমুলিয়া ঘাটে এসেছে। তারা খেয়ে না খেয়ে খুব কষ্ট করে এখানে অবস্থান করছেন। মাওয়া ট্রাফিক পুলিশ ফাড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বিভিন্ন এলাকা থেকে ঘাটের দিকে মানুষজন আসছে। কিন্তু ফেরি চলাচল বন্ধ আছে। জরুরি পরিসেবার একটি ফেরি কুমিল্লা লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে ঘাট ছেড়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চালু করার এখনও কোনও নির্দেশনা দেয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code