আমেরিকায় ঈদুল আজহা পালিত হবে ১৬ জুন রোববার

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ঈদ মোবারক। সৌদি আরবের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সূত্র অনুযায়ী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন এবং ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে।

Manual7 Ad Code

সৌদি আরবের জিলহজ মাসের চাঁদ দেখার প্রেক্ষিতে নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় আগামী ১৬ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে অধিকাংশ মসজিদ সূত্রে জানা গেছে। নিউইয়র্কের মসজিদগুলোর মধ্যে জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে রোববার সকাল সাড়ে ৮টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় জ্যামাইকা হাইস্কুল সংলগ্ন খেলার মাঠে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জেএমসি ভবনে একাধিক ঈদের জামাত হবে সকাল ৭টা থেকে। জ্যামাইকার আলাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে নবনির্মত মসজিদ ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) ঈদুল আজহার তিনটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায়।

জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারের (হাজী ক্যাম্প মসজিদ) উদ্যোগে ঈদের তিনটি জামান অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সকাল ৯টায় মসজিদ ভবনে। জ্যামাইকার আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে ৪টি। সকাল ৫টা ৪৫ এবং সকাল ৬টা ৪৫ মিনিটে প্রথম ও দ্বিতীয় জামাত হবে এএমসি ভবনে আর তৃতীয় ও চতুর্থ জামাত হবে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ১০টায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে।

Manual6 Ad Code

নিউইয়র্ক ঈদ গাঁহ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা, ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। ম্যানহাটানাস্থ মদিনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে একই দিন সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে। ঈদুল আজহা উপলক্ষে বাংলানিউজইউএসডটকমের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code