সংক্রমণ উপেক্ষা : গৌরীপুর শাহগঞ্জ ইসলামীয়া ক্যাডেট মাদরাসায় পরীক্ষা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
করোনা ভাইরাস সংক্রমনের শঙ্কায় দেয়া সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ ইসলামী ক্যাডেট মাদরাসায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা। সরকার সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেও তা উপেক্ষা করে রোববার (১৪ জুন) প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবরে তোলপাড় শুরু হয়।
রোববার সকাল ১১টায় সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির শ্রেণীকক্ষের ভিতর দিক দিয়ে দরজা বন্ধ করে সেই কক্ষে চলছে পরীক্ষা। প্রথম শ্রেণির কক্ষে প্রতি বেঞ্চে ৩জন করে ১৮জন পরীক্ষা দিচ্ছে। একটি শ্রেণিকক্ষে যাওয়ার পরই মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা সটকে পড়ে। প্রথম শ্রেণির ছাত্র তামিম ইকবাল জানায়, তারা আজকে আরবী পরীক্ষায় দিয়েছে। এর আগে আরো ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েছে। প্রতিবেশী সুমন মিয়া জানান, প্রত্যেক দিন সকাল ৮টা এবং সকাল ১১টায় দুই শিফটে পরীক্ষা নেয়া হচ্ছে। মাদরাসার আরেক শিক্ষার্থী নয়ন মিয়া জানান, তাদের অনুষ্ঠিত হয়েছে ৪টি পরীক্ষা। যথারীতি প্রশ্নপত্র ও উত্তরপত্র দিয়ে তারা ১ম সাময়িক পরীক্ষা নিয়েছে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুন নাহার ইতি জানান, মাদরাসা বন্ধ, দু’জন শিক্ষক প্রাইভেট পড়াচ্ছেন। প্রশ্নপত্র আর উত্তরপত্র নিয়ে পরীক্ষা প্রসঙ্গে তিনি সদুত্তর দিতে পারেননি। করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, অভিভাবকদের চাপ আছে, তাদের চাপে পরীক্ষা নেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাশেদুল ইসলামকে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code