যুক্তরাষ্ট্রে ১০ লক্ষাধিক বাংলাদেশির মধ্যে ভোটারের যোগ্য ৬ লাখ ১৭ হাজার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সরকারি হিসাব অনুযায়ী গত বছর পর্যন্ত ভোটার হবার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশি-আমেরিকানের সংখ্যা ৬ লাখ ১৭ হাজার ২৪৩ জন। এর বড় একটি অংশের বসবাস নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিশিগান, নিউজার্সি, ফ্লোরিডা, জর্জিয়া এবং পেনসিলভেনিয়া স্টেটে। এ অবস্থায়ও আজ অবধি (মিশিগানে এক টার্মের জন্যে বাংলাদেশি বংশোদ্ভূত হ্যানসেন ক্লার্ক ছাড়া) কোনো বাংলাদেশি কংগ্রেসে জয়ী হতে পারেননি। নিউইয়র্কের মতো বড় একটি সিটির কাউন্সিলম্যান হবার গৌরবও অর্জন করতে পারেননি কেউই। এর অন্তরায় হিসেবে বলা হচ্ছে অনৈক্যকে।

Manual7 Ad Code

ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আবির্ভূত হলেই নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যানই শুধু নয়, স্টেট সিনেট কিংবা কংগ্রেসের একাধিক আসন দখলে নেওয়া সম্ভব বলে বিদগ্ধজনেরা মনে করছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code