আসছেন ত্যাগী ও তরুণরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

করোনা পরিস্থিতির মধ্যেই জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। মহানগর কমিটিতে পদ পেতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। ১৫ সেপ্টেম্বরের মধ্যে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি চেয়েছে কেন্দ্র।

Manual2 Ad Code

পূর্ণাঙ্গ কমিটিও প্রায় তৈরি। এখন সভাপতি ও সাধারণ সম্পাদক যাচাই-বাছাই করে কমিটি চূড়ান্ত করবেন। জানা গেছে, নতুন কমিটিতে ত্যাগী ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি এবারের কমিটিতে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের কোনো জায়গা থাকছে না। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

Manual3 Ad Code

 

১ মার্চ মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন কেন্দ্রীয় নেতারা নতুন কমিটির সভাপতিত্ব হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক হিসেবে ডাবলু সরকারের নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় নেতার পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে বলেন। তবে এরই মধ্যে দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় পূর্ণাঙ্গ কমিটি তৈরি করতে পারেনি সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত ২ সেপ্টেম্বর ঢাকায় দলের দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভার সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। নির্দেশনা পেয়ে ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি তৈরি করেছেন। এখন যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে নির্ধারিত সময়ের মধ্যেই কমিটির কেন্দ্রে দেয়া হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code